ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানের জেরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আটটি আরব দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও জর্ডানে নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে দেশটি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিককে অবিলম্বে সেসব দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার পর এ সিদ্ধান্ত এসেছে। ইরান সৌদি আরবে আবারো হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে গতকালও ইসরায়েল এবং আরব উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে ওমানে দুকম বন্দরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল টার্মিনালেও।
জে.এস/
খবরটি শেয়ার করুন