রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

মেকআপের আগে নিতে হবে এই ৫ প্রস্তুতি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মেকআপ অনেকের জন্য শখের বিষয়। কিন্তু, এখন প্রতিদিনের প্রয়োজন বললেও চলে। এছাড়া বিয়েবাড়ি কিংবা ঘরোয়া পার্টিতে একটু মেকআপ না করলে চলেই না।

পোশাকের সঙ্গে মিল রেখে মেকআপও তেমন হওয়া জরুরি। এর জন্য ভালোমানের প্রসাধনী কিনে থাকেন। সারাদিন ইউটিউব, ইনস্টাগ্রামে টিউটোরিয়াল দেখেন। কিন্তু, তাতেও মনের মতো মেকআপ করতে পারছেন না।

এক্ষেত্রে পেশাদার আর্টিস্টরা বলেন, সুন্দর মেকআপ লুক পেতে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। এটা শুধু প্রসাধনী বা প্রয়োগ পদ্ধতির ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন ত্বককে প্রস্তুত করা।

চলুন জেনে নেয়া যাক মেকআপের আগে কী কী প্রস্তুতি নিতে হবে-

১. ত্বক পরিষ্কার করুন

প্রথমেই ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিন। কারণ, ধুলা-বালি, তেল ও ময়লা থাকলে মেকআপ সহজে বসে না। আপনার ত্বকের ধরন বুঝে যেকোনো ব্র্যান্ডের ফেসওয়াশ কিংবা ক্লিনজার ব্যবহার করুন।

আরো পড়ুন : চুলের সমস্যায় ডিমের বাজিমাত, ব্যবহারের উপায় জেনে নিন

২. এক্সফোলিয়েট করুন

ত্বকে মৃত কোষ, ব্ল্যাক-হোয়াইট হেডসের মতো সমস্যা থাকে অনেকের। ফলে মেকআপ করলেও দেখতে ভালো লাগে না। তাই ত্বকের মসৃণতা বজায় রাখতে এক্সফোলিয়েট করা জরুরি। এর সাহায্যে লোমকূপে জমে থাকা ময়লা, তেল ও মেকআপ পরিষ্কার করা হয়। পাশাপাশি ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ দূর করে।

৩. আর্দ্রতা বজায় রাখা

শীতে ত্বকের আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই মেকআপ করলেও দেখতে ভালো লাগে না। কারণ শুষ্ক ত্বকে মেকআপ ভালোভাবে বসে না।

৪. প্রাইমার ব্যবহার করুন

অনেকে মেকআপের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করেন। কিন্তু, এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকলেও মেকআপ ভালোভাবে বসে না। এক্ষেত্রে পেশাদার আর্টিস্টরা মেকআপের আগে প্রাইমার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।

৫. মেকআপ শুকোনোর অপেক্ষা করুন

মেকআপ করে সঙ্গে সঙ্গে বাইরে বের হবেন না। সেটিং স্প্রে ব্যবহারের পর শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এতে আপনার মেকআপ সুন্দর ও দীর্ঘস্থায়ী হবে।

এস/এসি

প্রস্তুতি মেকআপে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250