শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

চায়ের সঙ্গে ধূমপানের বিষয়ে গবেষণা যা বলছে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিদিন সকাল বা সন্ধ্যায় চায়ের সঙ্গে ধূমপান যেন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু চায়ের সঙ্গে ধূমপান করলে,ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। খবর আনন্দবাজার পত্রিকার।

ধূমপানের ক্ষতির বিষয়ে সিগারেটের প্যাকেটেও প্রচার করা হয়ে থাকে। এমনকি প্রতি বছর ৩১শে মে বিশ্বেজুড়ে তামাক বর্জন দিবসও পালন করা হয়। কিন্তু এতেও বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় না। অধিকাংশ মানুষই গরম চায়ের কাপ নিয়ে, ঠোঁটে জ্বলন্ত সিগারেট রাখতে পছন্দ করেন। আর গবেষণা বলছে, প্রতিদিনের এ অভ্যাস ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

এ বিষয়ে অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে গবেষকরা জানান, যেসব মানুষ নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন, তাদের জন্য অতিরিক্ত চা পান করা খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

এদিকে ‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন’ গবেষণাপত্রে বলা হয়েছে, গরম চায়ের সঙ্গে ধূমপান করলে, অনেক সময়েই খাদ্যনালীর দেওয়ালের কোষের ক্ষতি হয়। ফলে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যেতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, চায়ে থাকা ক্যাফিন পাচক রস তৈরি করে তা হিসেবে খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু এর সঙ্গে সিগারেটের নিকোটিন মিশলে, তা মাথা ব্যথা বা আচ্ছন্ন ভাব তৈরির পাশাপাশি অনেক সময়েই খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ফুসফসের ক্যানসার এবং পাকস্থলীর আলসারের ঝুঁকি বেড়ে যায়।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সের প্রায় সাড়ে ৪ লাখ ব্যক্তির ধুমপান, মদ্যপান এবং চা-পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছিল গবেষণার জন্য। আর এ গবেষণা শুরুর সময়ে তাদের কেউ ক্যানসারে আক্রান্ত ছিলো না। এসব মানুষের তথ্য সংগ্রহের পরবর্তী নয় বছরে ১ হাজার ৭৩১ জনের খাদ্যনালির ক্যানসার দেখা দেয়।

এ ছাড়া চিকিৎসকেরা জানিয়েছেন, যারা ধূমপান করেন না, তাদের তুলনায় একজন ধূমপায়ীর ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি ৭ শতাংশ বেশি থাকে। এমনকি ধূমপানের জন্য একজন মানুষের আয়ুষ্কাল ২০ বছর পর্যন্ত কমে যেতে পারে বলে চিকিৎসকেরা ধূমপান ত্যাগের পরামর্শ দিয়েছেন।

আরএইচ/








ধূমপান চায়ের সঙ্গে ধূমপান ক্যানসারের ঝুঁকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250