বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এবারের বাজেটে ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টার পেশ করা ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবা এবং মোবাইল অপারেটরদের জন্য কর কমানোর সিদ্ধান্ত হয়েছে। ডিজিটাল খাত ও টেলিযোগাযোগ সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বাজেটে কর কাঠামোয় বেশ পরিবর্তন আনা হয়েছে।

আজ সোমবার (২রা জুন) প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এসব সিদ্ধান্ত ডিজিটাল সংযোগ বিস্তার, বিনিয়োগ বাড়ানো এবং গ্রাহকদের জন্য সেবা আরও সাশ্রয়ী করতে সহায়ক হবে বলে সরকার আশা করছে।

আজ বিকেল ৩টায় দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এ সময় অর্থ উপদেষ্টা জানান, এখন থেকে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হবে। অর্থাৎ, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আগের তুলনায় অর্ধেক কর দিতে হবে। এর ফলে তাদের ওপর আর্থিক চাপ কমবে, যা সরাসরি গ্রাহকদের জন্য ইন্টারনেট খরচ কমানোর সুযোগ তৈরি করতে পারে। ইন্টারনেট আরও সাশ্রয়ী হয়ে উঠলে সবার জন্য এর ব্যবহার সহজ হবে। 

এ ছাড়া মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। মোবাইল কোম্পানিগুলোকে এখন থেকে তাদের মোট আয়ের ওপর কম কর দিতে হবে। এর ফলে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং তারা সেবার মান উন্নয়ন ও নতুন নতুন প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করতে পারবে।

আরএইচ/


ইন্টারনেটের দাম ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা জাতীয় বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250