শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

পুরুষাঙ্গের আকার ছোট হলেও কমবে না সঙ্গিনীর যৌনসুখ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌনতার ক্ষেত্রে নারী ও পুরুষের যৌন অঙ্গের ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। যৌনতায় পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে পুরুষাঙ্গের দৈর্ঘ্যকে অত্যন্ত গুরুত্ব দেন পুরুষ এবং নারীরাও। এমনকি সঙ্গিনীকে মোহিত করতে অনেক পুরুষ নাকি পুরুষাঙ্গের দৈর্ঘ্য একটু বাড়িয়েও বলে থাকেন। আসলে কি পুরুষাঙ্গের দৈর্ঘ্যের হেরফেরে সত্যিই বড় প্রভাব পড়ে যৌনতায়? কী বলছেন বিশেষজ্ঞরা?

নারীশরীর নিয়ে পুরুষের যেমন নানা ভুল ধারণা থাকে, একই জিনিস প্রযোজ্য পুরুষদের ক্ষেত্রেও। অর্থাৎ, পুরুষের শরীর নিয়েও নানা ভুল ধারণা ছড়িয়ে রয়েছে। যেমন, পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য কত হওয়া উচিত, এ নিয়ে নানা মুনির নানা মত। যৌনতায় সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য পুরুষাঙ্গের আকার, আকৃতি ঠিক কেমন হওয়া দরকার, এ নিয়ে রীতিমতো মাথা ঘামান অনেক পুরুষ। 

গড়পড়তা পুরুষদের ধারণা যে, পুরুষাঙ্গ আকারে ছোট হলে কমে যায় যৌনসুখ। আবার পুরুষাঙ্গের দৈর্ঘ্য বেশি হলে অন্তত যৌনতার ক্ষেত্রে নারীদের মন জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এ ধারণা থেকে অধিকাংশ পুরুষ তাদের পুরুষাঙ্গের দৈর্ঘ্য খানিকটা বাড়িয়েই বলে থাকেন। সমীক্ষা বলছে, এক্ষেত্রে অন্তত ২১ শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি করে বলার প্রবণতা দেখা যায় পুরুষদের মধ্যে।

পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে যেখানে এতটাই ভাবনাচিন্তা করেন একেকজন পুরুষ, সেখানে সমস্ত বিষয়টিকেই কি হেসে উড়িয়ে দেওয়া চলে? গবেষকদের মতে, তেমনটা একেবারেই করা উচিত নয়। বরং জেনে নেওয়া উচিত আসল সত্যিটা। যৌনজীবনের ক্ষেত্রে সত্যিই কি খুব গুরুত্বপূর্ণ এ বিষয়টি? কী বলছেন তারা?

বিজ্ঞানীদের দাবি, যৌনাঙ্গের আকারের উপর যৌনসুখ নির্ভর করে না। তারা জানিয়েছেন, নারীর যোনিদ্বারের চার সেন্টিমিটার অংশে সংজ্ঞাবহ স্নায়ু রয়েছে। যা মোট যোনিপথের এক-তৃতীয়াংশ। ওই অংশটুকুই উত্তেজনা অনুভব করে। যার ফলে যৌনতৃপ্তি ঘটে কোনও নারীর। 

এর থেকে স্পষ্ট যে, যোনিপথের বাকি দুই-তৃতীয়াংশ কোনও সংজ্ঞা অনুভব করে না। সুতরাং, বলা যেতে পারে, পুরুষাঙ্গের দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলেই তা যথেষ্ট কার্যকরী। অন্তত তেমনটাই জানাচ্ছেন গবেষকরা।

সুইজারল্যান্ডের এক দল গবেষকের গবেষণাপত্র প্রকাশিত হয় ‘জার্নাল অব সেক্সুয়াল মেডিসিন’-এ। তারা ১০৫ জন নারীর ওপর জরিপ চালান। দেখা গেছে, যৌনতায় তাদের কাছে পুরুষাঙ্গের আকার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে।

জরিপে অংশ নেওয়া ১৬-৪৫ বছর বয়সী নারীদের কাছে পুরুষাঙ্গের স্বাভাবিক চেহারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ত্বক, স্বাভাবিক আকৃতি, স্বাভাবিক অণ্ডকোষই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উঠে এসেছে।

গবেষকরা জানান, ছেলেদের ০.৩-০.৫ শতাংশ ত্রুটিপূর্ণ পুরুষাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে। জন্মের প্রথম বছরের মধ্যে সার্জারির মাধ্যমে তা ভালোও করা যায়।

৪ থেকে ৬ ইঞ্চি হচ্ছে বেশিরভাগ পুরুষের উত্তেজিত লিঙ্গের দৈর্ঘ্য। এর চেয়ে ছোট হলে যৌনমিলনের কোন কোন আসনে যোনিতে লিঙ্গ চালনা কঠিন হতে পারে। বেশি বড় হলেও আবার সঙ্গিনী ব্যাথা পেতে পারে।

ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটানের এক জরিপে অংশ নিয়েছেন ১১ ’শ পাঠক, যার অধিকাংশই নারী। এ জরিপে স্পষ্ট হয়ে উঠেছে, যে নারীর বয়স ও যৌন আকাঙ্ক্ষা যত বেশি, তার কাছে সঙ্গীর পুরুষাঙ্গের আকার তত কম গুরুত্বপূর্ণ। মূলত অভিজ্ঞতাই তাদের এ সত্য উপলব্ধিতে সাহায্য করেছে।

এইচ.এস/


যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250