রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ত্বকের তারুণ্য ধরে রাখবে তিসি বীজ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

বর্তমানে সোস্যাল মিডিয়ার রিলস কিংবা ভিডিওতে তিসি বীজের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শরীরের বিভিন্ন সমস্যায় তো বটেই, ত্বকের জন্যও এই প্রাকৃতিক উপাদানটি দারুণ উপকারি। এছাড়া ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এই তিসি বীজ।

আমরা অনেকে ত্বকের বিভিন্ন সমস্যায় একগাদা টাকা খরচ করে কসমেটিকস কিনে থাকি, বিউটি পার্লারে বিভিন্ন ট্রিটমেন্ট গ্রহণ করি। এছাড়া বলিরেখা প্রতিরোধী বোটক্স ইনজেকশন নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন অনেক বলিউড-হলিউড তারকা।  

অথচ ত্বক বিশেষজ্ঞদের অনেকের দাবি, ত্বকে নিয়মিত ফ্ল্যাক্স সিড ব্যবহার করা গেলে জীবনে কখনও বোটক্স বা অন্যান্য রাসায়নিক ট্রিটমেন্টের প্রয়োজন নেই! রাসায়নিক উপাদান থেকে কারও কারও ত্বকে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অথচ ফ্ল্যাক্স সিড ব্যবহারে সে ঝুঁকি নেই। 

আরো পড়ুন : ঠান্ডায় নাক বন্ধ হলে দ্রুত করণীয় কী?

ফ্ল্যাক্স সিডে আরও রয়েছে বিপুল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা ফেরানোর পাশাপাশি যে কোনও ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও ত্বকের অস্বস্তি, জ্বালাভাব, চুলকানি কমাতেও সহায়তা করে ফ্ল্যাক্স সিড। ব্রণ বা ব্রেকআউটের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এই বিশেষ বীজ। এবার জেনে নেওয়া যাক ত্বকে ফ্ল্যাক্স সিড ব্যবহারের দু’টি উপায়-

ফ্ল্যাক্স সিড ও পানি

চুলায় পানি বসিয়ে তাতে এক টেবিল চামচ ফ্ল্যাক্স সিড মেশান। কিছুক্ষণ পর নামিয়ে মিশ্রণটি অন্য একটি বাটিতে ঢেলে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন ৩-৪ ঘণ্টা। তারপর ভালো করে ব্লেন্ড করে নিন। একটি পেস্ট তৈরি হবে। এটি আপনার মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মুখ ধুয়ে ফেলুন।

ফ্ল্যাক্স সিড ও টক দই 

এই মাস্ক বানানোর জন্য আপনার প্রয়োজন ১ টেবিল চামচ ফ্ল্যাক্স সিড গুঁড়া এবং ১ টেবিল চামচ টক দই। এই দুই উপকরণ ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। ৮-১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন। 

এস/কেবি    

তিসি বীজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250