মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

ডাকসু নির্বাচন চায় ৯৬ শতাংশ শিক্ষার্থী: জরিপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনকে প্রয়োজনীয় মনে করেন বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী। আর ৪ শতাংশ শিক্ষার্থী মনে করেন, এ নির্বাচন অপ্রয়োজনীয়। ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ‘পরামর্শক কমিটির’ করা এক জরিপে শিক্ষার্থীরা এ মতামত দেন।

জরিপে শিক্ষার্থীরা আরও জানান, চলতি বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজন করলে সর্বাধিক শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে। এ মতামত বিশ্ববিদ্যালয়ের ৭৫ শতাংশ শিক্ষার্থীর। আর ১৬ শতাংশ শিক্ষার্থী মনে করেন, সেপ্টেম্বরের মধ্যে এবং বাকি ৯ শতাংশ শিক্ষার্থী মনে করেন আরও এক বছর বা তারও পরে নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে।

গত ২৩শে মার্চ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ জরিপ কার্যক্রম শুরু করে। গত ৬ই এপ্রিল পরামর্শক কমিটির কাছে জমা দেওয়া জরিপের ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবহার করে নিজেদের প্রোফাইলের মাধ্যমে জরিপে অংশ নেন। এতে ডাকসু সংক্রান্ত ৮টি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। মোট ১ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী জরিপটিতে অংশ নেন।

জরিপে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন প্রায় ৫২ শতাংশ শিক্ষার্থী। ভোট গ্রহণ ও গণনা সম্পূর্ণ ডিজিটাইজেশন করা মত দিয়েছেন প্রায় ১৮ শতাংশ শিক্ষার্থী। এ ছাড়া নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, ছাত্র সংগঠনগুলোর মধ্যে পূর্ব সম্মতি ও সংলাপ নিয়ে ১৪ শতাংশ শিক্ষার্থী মত দিয়েছেন।

জরিপে ‘ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোথায় ভোটকেন্দ্র স্থাপন করা যেতে পারে’—প্রশ্নে বাছাই করা কিছু একাডেমিক ভবনে (কার্জন হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদ) ভোটকেন্দ্র স্থাপনের পক্ষে মত দিয়েছেন প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী। হল ও একাডেমিক ভবন মিলিয়ে উভয় জায়গায় ভোটকেন্দ্র স্থাপনের পক্ষে মত দিয়েছেন প্রায় ২৩ শতাংশ শিক্ষার্থী। এ ছাড়া ১৭ শতাংশ শিক্ষার্থী মত দিয়েছেন হলের মধ্যে ভোটকেন্দ্র স্থাপন করতে।

এইচ.এস/

ডাকসু নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250