বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করে অচেতন করার অভিযোগ উঠেছে পুত্রবধূ লিমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় লিমা আক্তারকে (২১) আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক লিমা আক্তার ওই গ্রামের সিদ্দিক মেম্বার বাড়ির আবু ইউসুফ ভুট্টুর স্ত্রী। আহত আরজিনা বেগম তার শাশুড়ি।

পুলিশ জানায়, শাশুড়িকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে লিমা আক্তারকে আটক করা হয়। সে সঙ্গে আহত আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

শাশুড়িকে মারধর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250