বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

জাতীয় দলে উপেক্ষিত, অবসরের বিষয়ে মুখ খুললেন শামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেট লিগে ধারাবাহিক ভালো খেলেও জাতীয় দলে উপেক্ষিত পেস তারকা মোহাম্মদ শামি। আসন্ন নিউজিল্যান্ড সফরেরও জায়গা হয়নি এই অভিজ্ঞ পেসারের।

এক বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে তিনি। তা হলে কি এ বার অবসরের কথা ভাবছেন ৩৬ বছরের সামি? জাতীয় দলে সুযোগ না পেলেও ক্রিকেটের প্রতি তার আগ্রহ যে একটুও কমেনি, তা স্পষ্ট করলেন বাংলার পেসার। 

স্পোর্টসটকের সাথে আলাপকালে শামি বলেন, যতদিন সকালে উঠে অনুশীলনে যেতে ভালো লাগবে, তত দিন খেলা চালিয়ে যাব। যেদিন সকালে ৬টা বা ৭টায় ঘুম থেকে উঠে অনুশীলনে যেতে আর ভালো লাগবে না, সে দিন নিজেকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। কিন্তু এখন আমার তেমন কিছু মনে হচ্ছে না। বরং আরও খেলার ইচ্ছা বাড়ছে। তাই আমার মনে হয়, এখনই খেলা চালিয়ে যাওয়া উচিত। অবসর নেওয়ার জন্য এখনও সময় আছে যোগ করেন তিনি।

জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে সামির পারফরম্যান্সে ধারাবাহিকতা রয়েছে। চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে বাংলা ক্রিকেট দলের হয়ে দিল্লির বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট পান সামি। তার পারফরম্যান্সে ভর করে কল্যাণীতে দিল্লিকে ৯ উইকেটে হারায় বাংলা। এর আগেও ঘরোয়া ক্রিকেটে বল হাতে নজর কেড়েছেন অভিজ্ঞ পেসার।

দলীপ ট্রফির সেমিফাইনালে পূর্বাঞ্চলের হয়ে পাঁচটি উইকেট নেওয়ার পর ফাইনালেও দু’টি উইকেট পেয়েছিলেন তিনি। রঞ্জি ট্রফিতেও সেই ছন্দ ধরে রেখেছেন সামি।

মোহাম্মদ শামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250