মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

আজ সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৬ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল জ্বালানি নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ আজ বুধবার (৬ মে) চট্টগ্রামে আসছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাহাজটির চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরিফ হাননাত।

এই জ্বালানি চট্টগ্রামে পৌঁছালে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে যাবে। জ্বালানির অভাবে গত ১২ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে আছে। ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরিফ হাননাত বলেন, ‘আগামী ১১ বা ১২ মে আরেকটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের পথে যাত্রা করবে। আগামী ২২ বা ২৩ মের মধ্যে জাহাজটি চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে। এসব জ্বালানি চট্টগ্রামে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি পুনরায় উৎপাদনে যেতে পারবে।’

সংশ্লিষ্টরা বলছেন, ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে গেলে দেশে পেট্রল, অকটেন, ডিজেলসহ অন্যান্য জ্বালানির সংকট নিরসনে ভূমিকা রাখবে।

ইআরএল সূত্র জানায়, দুই লাখ টন ক্রুড অয়েল দিয়ে ইস্টার্ন রিফাইনারি অন্তত দুই মাস পুরোদমে উৎপাদন চালাতে পারবে। এর মধ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালির কারণে আটকে পড়া এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকেও দেশে আনার চেষ্টা চলছে।

সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’। জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ক্রুড অয়েল পরিবহনের জাহাজ ম্যানেজসহ সবকিছু করে থাকে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ক্রুড অয়েল আমদানির এই জাহাজটিও ভাড়া করেছে বিএসসি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বুধবার জাহাজটি এক লাখ টন ক্রুড নিয়ে পৌঁছাবে। আগামী ১১ বা ১২ মে আরেকটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করবে। দুই লাখ টন ক্রুড মে মাসেই দেশে পৌঁছাচ্ছে। অন্যদিকে আরও এক লাখ টন ক্রুড আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, হরমুজের কারণে আটকা পড়া এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকেও নিয়ে আসার চেষ্টা চলছে। সবকিছু মিলে আগামী অন্তত তিন মাস ইস্টার্ন রিফাইনারিতে ক্রুডের কোনো সংকট হবে না বলে বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

জে.এস/

ক্রুড অয়েল জ্বালানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250