শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইলেন চার শিল্পী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। সোহেল মেহেদী ও বেলী আফরোজ গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গান। সাব্বির জামান ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের একটি গান। গত রোববার (১৭ই আগস্ট) বিটিভিতে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।

এই গানের মাধ্যমে দুই যুগের বেশি সময় পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাইলেন সোহেল মেহেদী। সাব্বির ও লুইপা এর আগেও তার কথা ও সুরে গান গেয়েছেন। তবে বেলী আফরোজ প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইলেন বিটিভির কোনো অনুষ্ঠানে। চলতি মাসে বিটিভিতে প্রচারিত হবে বৈঠকখানার নতুন পর্বটি।

জে.এস/

মিল্টন খন্দকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250