বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

শাহরুখের সামনে সেদিন কেঁদে ফেলেছিলেন নির্মাতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হিন্দি রোমান্টিক সিনেমার নির্মাতাদের মধ্যে অন্যতম মনে করা হয় তাকে। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋষি কাপুরের মতো তারকার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। কিন্তু এবার শুটিংয়ে শাহরুখের সামনেই কান্নায় ভেঙে পড়েন নির্মাতা। গতকাল শনিবার, ২৭শে সেপ্টেম্বর ছিল প্রয়াত এই নির্মাতার জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক যশ চোপড়ার ক্যারিয়ারের কিছু উল্লেখযোগ্য ঘটনায়। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

যশ চোপড়া অমিতাভ বচ্চনের ক্যারিয়ার দুইবার বাঁচিয়েছেন। প্রথমবার ১৯৭৫ সালের ‘দিওয়ার’ দিয়ে, যা অমিতাভকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ খ্যাতি এনে দেয়। পরবর্তী সময়ে যখন অমিতাভের ক্যারিয়ার কমে গিয়েছিল, চোপড়া তাকে ‘মোহব্বতে’ ছবিতে সুযোগ দিয়ে ফের আলোচনায় নিয়ে আসেন। কৃতজ্ঞতায় অভিতাভ মাত্র এক রুপি পারিশ্রমিক নেন।

ঋষি কাপুর প্রাথমিকভাবে ‘কাভি কাভি’ ছবিতে কাজ করতে দ্বিধা প্রকাশ করেছিলেন। কিন্তু যশ চোপড়া ও শশী কাপুর তাকে বোঝাতে সক্ষম হন। আজও এই রোমান্টিক সিনেমাটি অনেক দর্শকের প্রিয়।

শাহরুখ খানকে রোমান্টিক তারকা হিসেবে গড়ে তোলার বড় অবদান যশ চোপড়ার। তিনি প্রথমেই শাহরুখকে ‘ডর’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে উৎসাহিত করেন, যা বড় ব্যবসায়িক সাফল্য আনে। পরে ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-যারা’, ‘জব তাক হ্যায় জান’–এর মতো ছবির মাধ্যমে শাহরুখকে রোমান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠা দেন।

‘জব তাক হ্যায় জান’ ছিল যশ চোপড়ার শেষ পরিচালিত ছবি। শুটিং চলাকালীন, লাদাখের প্রতিকূল পরিবেশে শেষ শটের সময় আবেগে ভেঙে পড়েন নির্মাতা। শাহরুখ স্মরণ করেন, ‘তিনি বলেছিলেন, “এটাই আমার শেষ ছবি।” আমি অবাক হয়ে বলেছিলাম, কেন? তিনি বললেন, “এটাই শেষ শট, আর কিছু বাকি নেই।”’

শাহরুখ খান যশ চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250