শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

দেশের ভেতরে ও বাইরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের ভেতরে ও বাইরে সমানতালে বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, দেশের অভ্যন্তরে গত ডিসেম্বরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ এবং বিদেশে ১৩ দশমিক ৯৮ শতাংশ।

ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন আমেরিকা, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক নেতাদের বড় অংশই হয়তো এসব দেশে পাড়ি জমিয়েছেন। আর এ কারণেই তারা সবচেয়ে বেশি খরচ করছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যদিও আগস্টে সরকার পতনের পর কয়েক মাসে এই হার কমে গিয়েছিল।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন অফার দিয়ে থাকে। এ কারণে প্রতি বছরের ডিসেম্বরেই কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ে। আবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরে বন্ধ থাকে। এতে অনেকেই ছেলে-মেয়েদের নিয়ে বিদেশে ঘুরতে যান।

বর্তমানে ডলারের প্রবাহ স্বাভাবিক হওয়ায় লেনদেনের সীমা বেড়েছে। এসব কারণে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। একজন গ্রাহক চাইলে এখন ১২ হাজার ডলার পর্যন্ত এন্ডোর্স করতে পারছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, ডিসেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৩ হাজার ২১৫ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৪২২ কোটি টাকা বা ১৫ দশমিক ১০ শতাংশ। ডিসেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৯১ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৩১ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ।

আরও পড়ুন: ১৫ দিনে প্রবাসী আয় ১৬ হাজার কোটি টাকার বেশি

এসি/ আই.কে.জে/   


ক্রেডিট কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250