শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত আকারে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ করছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)। সোমবার (২রা সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইভিএসি।

বার্তায় জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে।

আরও পড়ুন: ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার’

এছাড়া এই পাঁচটি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন- বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আইভিএসি।

এসি/কেবি

ভারতীয় ভিসা আবেদন গ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250