শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২রা সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা আইএফসি’র সাথে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন।

এ সরকার ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনপ্রত্যাশা পূরণে সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে।  অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : জি এম কাদের

কাজের গুণগতমানে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে সড়ক উপদেষ্টা বলেন, গুণগতমান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডাররা দরপত্রে অংশগ্রহণ করতে পারবে। এ সময় উপদেষ্টা আইএফসির কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএফসির কান্ট্রি ম্যানেজার বলেন, আইএফসি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে এ সরকারকে সবসময় সহযোগিতা করে যাবে। এছাড়া আইএফসি এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে এবং রেল, সড়ক ও সেতু বিভাগসহ অন্য খাতগুলোতেও অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

বৈঠকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ভিক্টোরিয়া হিলডা রিগবি ডেলমন (ব্যবস্থাপক, আপস্ট্রিম এবং উপদেষ্টা, এশিয়া প্যাসিফিক), এডোর ইলেইন ওনোমাকপোম (ব্যবস্থাপক, অবকাঠামো-বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা), মাইকেল শেং (প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার, এশিয়াসহ ইনফ্রাস্ট্রাকচার) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/কেবি

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আইএফসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250