বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। ‘অনলাইন গেমিং অ্যাপে’র গড়াপেটাকাণ্ডে অভিযুক্তের তালিকায় রয়েছে মোট ৩১ জন নামজাদা ব্যক্তিত্বর নাম। তাদের মধ্যে ২৬ নম্বরে রয়েছে সাহিল খান। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে নাকি বিপুল পরিমাণ টাকা লাভ করেছেন তিনি।

দিন কয়েক আগে মুম্বাইয়ের উচ্চ আদালত অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করেন। তার পর থেকেই পলাতক সাহিল। গত বছর এই ‘অনলাইন গেমিং অ্যাপে’ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদও করে ভারতীয় পুলিশ।

আরো পড়ুন: শাকিবের জন্য পাত্রী খুঁজছেন তার পরিবার!

ঘটনায় অভিযুক্ত সাহিল অবশ্য বলেছেন, একজন তারকা হিসেবে তিনি ‘কেবল ব্র্যান্ড প্রোমোটার’য়ের কাজ করেছিলেন মাত্র। ‘মহাদেব বেটিং অ্যাপ’ কেলেঙ্কারি সম্পর্কে কিছুই তিনি জানতেন না। যদিও অভিনেতার এমন সাফাইকে গুরুত্ব দেয়নি আদালত।

সাহিলের বলিউডে অভিষেক মি. ইন্ডিয়া খেতাব জয়ের সুবাদে। ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। ফলে আলোচনায় নেই অনেকদিন। এবার আলচনার টেবিলে তার নাম এলো গ্রেফতার হয়ে। 

এসি/

গ্রেফতার জুয়া কাণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250