সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

‌এটাই বাস্তব, এটাই সত্য, খোলামেলা বললেন আইরিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় নিরবে মুক্তি পেয়েছে ‘দুনিয়া’ নামের এক সিনেমা। সিনেমাটি নিয়ে আলোচনাও শোনা যাচ্ছে না কোথাও। এরই মধ্যে সিনেমা নিয়ে খোলামেলাভাবেই বাস্তবতা তুলে ধরলেন এর অভিনেত্রী আইরিন সুলতানা।

হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে সরে গিয়েছিলেন মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজধানীর ধানমণ্ডির একটি আইটি ফার্মে চাকরিও করেছেন। চলতি বছরের শুরুতে এটিএন বাংলায় মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকের মধ্যদিয়ে আবারও নিয়মিত হন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া নিজের সিনেমা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

‘দুনিয়া’ কেমন? জানতে চাইলে আইরিন সুলতানা বলেন, ‌‘আমি দুনিয়া হলে গিয়ে দেখেছি। যারা সিনেমাটা দেখেছেন এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা ভালো বলেছেন।’

নতুন কোনো সিনেমা বা ওয়েব ছবিতে যুক্ত হয়েছেন? এমন প্রশ্নে আইরিন বলেন, ‘না। আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো বলত, “হ্যাঁ, আমার হাতে চারটা ছবি আছে, পাঁচটা সিরিজ আছে। কিন্তু নাম বলা নিষেধ।” হাহাহা।’

এমন খোলামেলা সত্য প্রকাশের কারণ কী? এসব কেনই বা বলবেন ‘তারা’? আইরিন বলেন, ‘এগুলো আসলে আলোচনায় থাকার ধান্দা। আমি ওটিটির কোনো প্রস্তাব এখনো পাইনি। কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি, সেগুলোও চূড়ান্ত হয়নি। এটাই বাস্তব, এটাই সত্যি।’

আরও পড়ুন: প্রেমিকা ইউলিয়াকেই কি বিয়ে করতে যাচ্ছেন সালমান!

আইরিন অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল জুলফিকার জাহিদীর ‘কাগজ’। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। এরপর তিনি ‘টাইম মেশিন’, ‘এই তুমি সেই তুমি’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়বিনী’, ‘পদ্মার প্রেম’, ‘আকাশ মহল’ সিনেমাগুলোয় অভিনয় করেন। তিনি জানান, মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা। সেসব সামনের বছর মুক্তি পাবে।

এসি/ আই.কে.জে/ 


আইরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250