শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বেড়েছে  নওগাঁয়। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। 

নওগাঁর বদলগাছিতে রোববার (২৬শে জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই চলতি মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

হিম বাতাস আর কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কাজের সন্ধানে বের হওয়া মানুষের কমেছে আয় রোজগার। তীব্র ঠান্ডায় ভরা মৌসুমে চাষাবাদে নামতে পারছেন না চাষিরা।

আরও পড়ুন: উত্তরে বইছে শৈত্যপ্রবাহ, সারাদেশে বাড়তে পারে শীত

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল ৮টা পর্যন্ত কুয়াশায় ঢাকা আছে চারপাশ। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে।

নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ মহল্লার বাসিন্দা আব্বাস আলী বলেন, শীতের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।

এদিকে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এসি/ আই.কে.জে

নওগাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250