শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

ফ্যাসিবাদ রোধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে।

শুক্রবার (২০শে ডিসেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ৯৯ টাকায় আড়াইশ গ্রাম গরুর মাংস, খুশি ক্রেতারা

নাহিদ ইসলাম জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার পৃষ্ঠপোষকতা করবে। চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের স্থবিরতা দূর করতেও সরকার কাজ করছে।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রকৃত ঘটনার আলোকে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ ধরনের চলচ্চিত্র নির্মাণে যেন ইতিহাস বিকৃত করা না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ডা. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, চলচ্চিত্র উৎসব পরিষদের পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী ও সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে এবারের উৎসবে ১০০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ অনুষ্ঠান চলবে ২৭শে ডিসেম্বর পর্যন্ত।

এসি/ আই.কে.জে/

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250