শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

অনিশ্চয়তার অবসান না হলে সংকট বাড়বে: হোসেন জিল্লুর রহমান

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে একটি বিষয়ের ওপর প্রাধান্য দিয়ে আলোচনা চলছে, বিশেষ করে রাজনৈতিক অগ্রগতির জন্য কাঠামোগত সংস্কারের বিষয়ে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, কষ্ট ও চাহিদার জায়গাগুলো বুঝতে হবে। এসব অনিশ্চয়তার অবসান না হলে সংকট আরও বাড়বে।

নাগরিক সমাজের জায়গা থেকে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘সমাধানের জন্য, সমাধানের তাগাদা তৈরির জন্য, যারা এই আলোচনায় অংশগ্রহণ করে আছেন, তারা একে অপরকে দেখছেন। কিন্তু জানালার বাইরে তাকানো খুবই প্রয়োজন। জানালার বাইরে অভিব্যক্তিগুলো কী? ইমোশনসগুলো কী? সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’

আজ শনিবার (১৩ই সেপ্টেম্বর) বিকেলে প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো।

হোসেন জিল্লুর বলেন, ‘কমিশন অসম্ভব পরিশ্রম করেছে। কিন্তু আমি একধরনের সীমাবদ্ধতা দেখেছি পুরো আয়োজনের। একটির ওপর তারা ব্যাপক নজর দিয়েছেন। বিশেষ করে রাজনৈতিক অগ্রগতির জন্য কাঠামোগত সংস্কারের বিষয়ে।’

রাজনৈতিক দলের মধ্যে নানা মতপার্থক্য সত্ত্বেও বাংলাদেশের স্বার্থে কমিশন যে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে, সেটাকে ধন্যবাদ জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য নতুন ব্যাপার। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন সংযোজন হলো এই যে আমরা একসঙ্গে  সমাধানগুলো খুঁজেছি।

হোসেন জিল্লুর বলেন, পিপিআরসির গবেষণা বলছে, দারিদ্র্যের মাত্রাটা আগে থেকেই বাড়ছে। সম্প্রতি বেকারত্ব বেড়ে যাওয়ার পরিসংখ্যানও দেখা গেল। আবার শিক্ষায় ঝরে পড়াও বেড়েছে। এই বাস্তবতা বুঝতে হবে। এগুলো বাড়ছে তার অন্যতম একটা নিয়ামক হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তার কারণেই কিন্তু অর্থনৈতিক-সামাজিক এবং জীবিকায় একধরনের দীর্ঘমেয়াদি খাদ তৈরি হচ্ছে। এই বিষয়গুলোতে একটা তাগাদা তৈরি করা প্রয়োজন।

হোসেন জিল্লুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250