মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

স্পাইডার-ম্যানের নতুন সিনেমার শুটিং শুরু করলেন টম হল্যান্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০০ মিলিয়নে তৈরি সিনেমাটি আয় করেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। তবুও পরের কিস্তির ঘোষণা দিতে অনেকটা সময় নিচ্ছিল মার্ভেল স্টুডিওস। অবশেষে কয়েক মাস আগে নতুন পর্বের ঘোষণা আসে, জানানো হয় টম হল্যান্ডই হবেন পরের কিস্তির স্পাইডার-ম্যান।

নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এতে স্পাইডার-ম্যানের পোশাকের ডিজাইনেও খানিকটা বদল আনা হয়েছে। পরিচালনা করছেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রথম দিনের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছে সনি পিকচার্স। নতুন পোশাকেই শুটিংয়ে অংশ নিতে দেখা গেল টম হল্যান্ডকে। রাস্তায় চলতে থাকা একটি ট্যাংকের ওপর স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যের শুটিং হয় প্রথম দিন।

গতকাল রোববার (১০ই) প্রকাশিত এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।

স্পাইডার-ম্যান হিসেবে ‘ব্র্যান্ড নিউ ডে’ টম হল্যান্ডের চতুর্থ সিনেমা। চার বছর পর এ চরিত্র হয়ে ক্যামেরার সামনে ফিরে অভিনেতা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্পাইডার-ম্যান হিসেবে এই নিয়ে চারবার। আশা করছি, সব ঠিকঠাকভাবে শেষ হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কোনো চাপ নেই। এবার স্পাইডার-ম্যানের পোশাক পরে বেশ অন্যরকম লাগছে। আমাদের শুটিং সেটে এবারই প্রথম ভক্তরা এসেছেন। তাদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে তৈরি হচ্ছে একই শিরোনামের মার্ভেল কমিকস অবলম্বনে। এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড ছাড়াও এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। আরও অভিনয় করছেন জ্যাকব বাটালন, স্যাডি সিঙ্ক, মার্ক রুফালো প্রমুখ। ২০২৬ সালের ৩১শে জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

জে.এস/

হলিউড অভিনেতা টম হল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250