শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

মোমের মতো চর্বি গলাতে খেতে হবে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি ঝরানো বা ওজন কমানো নিয়ে অনেকেরই দুশ্চিন্তার শেষ নেই। কারণ বাড়তি মেদ ঝরানো মোটেও মুখের কথা নয়। এর জন্য মানতে হবে কঠোর নিয়ম। ডায়েট থেকে শুরু করে ওয়ার্কআউট টাইম, পর্যাপ্ত ঘুম, জীবনযাপন এবং আরো অনেক কিছু এই ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ঘরোয়া কিছু উপায় রয়েছে, যাতে ওজন হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। সেই কাজের মধ্যে অন্যতম সঠিক খাবার খাওয়া। চলুন জানা যাক, মোমের মতো চর্বি গলিয়ে ওজন কমাতে চাইলে তালিকায় যেসব খাবার রাখবেন-

লেবু দিয়ে গরম পানি

এক গ্লাস গরম পানি ও লেবু দিয়ে দিন শুরু করতে পারেন।

লেবু পানি বিপাক হার বাড়ায় এবং হজমে উন্নতি করতে সহায়তা করে। লেবুর অম্লতা পিত্ত উৎপাদন বাড়িয়ে দেয়, যা শরীরের বাড়তি মেদ কমাতে সহায়তা করে। এ ছাড়া পানি দীর্ঘ রাতের বিশ্রামের পর শরীরকে হাইড্রেট করতে সহায়তা করে।

অ্যাপল সিডার ভিনেগার

অ্যাপল সিডার ভিনেগার রক্তে শর্করার মাত্রায় ভারসাম্য রাখতে সহায়তা করে। এটি বিপাক হার বাড়িয়ে তোলে। ফলে চর্বি গলানো অনেক সহজ হয়। এটি আপনার খিদে নিবারণ করতে এবং সারা দিন খিদে কমাতে সাহায্য করে। এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে খালি পেটে পান করুন, এতে ওজন কমবে খুব তাড়াতাড়ি।

আরো পড়ুন : পরিবারের মেজো সন্তানই তুলনায় সৎ, নম্র ও মিশুক হয় : গবেষণা

ওটস

ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষত বিটা-গ্লুকান, যা দীর্ঘ সময়ের জন্য পেট ভরে রাখে। খালি পেটে ওটস খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল হয়। এতে শক্তি বাড়ে।

গ্রিন টি

গ্রিন টিতে ক্যাটচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বিপাক হার বাড়ায়। মেদ ঝরাতে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। খালি পেটে এক কাপ গ্রিন টি পান করলে ফ্যাট বার্ন হয়, এতে দ্রুত ওজন হ্রাস পায়।

গ্রিক দই

গ্রিক দই অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। তখন বিপাক হার আরো ভালো হয়, হজমশক্তিরও উন্নতি ঘটে।

সূত্র : নিউজ ১৮

এস/ আই.কে.জে


ওজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250