রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

বৈশাখের প্রথম দিন থেকেই পাকা ধান কাটার উৎসব শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের হাওরে বৈশাখের প্রথম দিন থেকে চলছে পাকা ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের ১৩৭টি হাওরে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে বৈশাখের প্রথম দিনে এই অঞ্চলের ৩০টি হাওরে লক্ষাধিক কৃষক সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাথায় গামছা পেচিয়ে ধান কাটতে মাঠে নামেন। একদিকে কৃষকরা ধান কাটছেন অন্যদিকে কৃষাণীরা সেই ধান রোদে শুকাচ্ছেন কেউবা আবার সেই ধান বস্তাবন্দি করে সংরক্ষণ করছেন।

সুনামগঞ্জ এর বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের কৃষক উস্তার আলী। মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে পাঁচ একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। সেই ধানের ভালো ফলন হলেও ধান ঘরে তোলা নিয়ে ছিল চরম শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে অবশেষে বৈশাখের প্রথম দিনে স্বপ্নের ফলানো সেই ধান কেটে মাড়াই দিয়ে প্রখর রোদে শুকাচ্ছেন তিনি। সেই সঙ্গে এবার উৎপাদন আর সংগ্রহ ভালো হওয়ায় চোখে মুখে আনন্দ তার।

উস্তার আলী বলেন, ‘২০ হাজার টাকা খরচ করে হাওরে বোরো ধানের আবাদ করেছিলাম। সেই ধানের বাম্পার ফলন হয়েছে। এমনকি এ বছর ৬০ মণ ধান বিক্রি করতে পারব বলে আশা করছি।’

কৃষকরা জানান, বৈশাখের প্রথম দিনে কষ্টের ফলানো সোনালি ধান ঘরে তুলতে পেরে আনন্দিত তারা। এই হাওরকে ঘিরেই তাদের বৈশাখ। করচার হাওরের কৃষক আমির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করি এই ধান বিক্রি করে ছেলে মেয়ে নিয়ে বছর পার করতে পারব।’

আরেক কৃষক রুহুল মিয়া বলেন, যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল ধান ঘরে তোলা নিয়ে সত্যি খুব দুশ্চিন্তায় ছিলাম। তবে এখন আবহাওয়া ভালো আর ধানও পেকে গেছে তাই পরিবারের সবাইকে নিয়ে বৈশাখের প্রথম দিনে ধান কাটতে মাঠে নেমেছি।

আরো পড়ুন: লাউ চাষ করে স্বাবলম্বী সিদ্ধিরগঞ্জের মিনজার

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ ২৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন কৃষকরা। যেখান থেকে এ বছর ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। টাকার অংকে যার বাজারমূল্য ৪ হাজার একশ ১০ কোটি টাকা।

তবে সুনামগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক বিমল চন্দ্র সোম  বলেন, ‘ধান ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা ও দূর্যোগ মোকাবিলা করার জন্য এরই মধ্যে বিভিন্ন উপজেলায় জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি।’

এসি/  আই.কে.জে


বৈশাখ পাকা ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250