বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

প্রথম ওয়ানডে আজ

আইরিশ নারীদের বিপক্ষে দাপুটে জয়ের আশায় জ্যোতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে আইরিশ নারীদের সাথে খেলা বাংলার বাঘিনীদের। আজ বুধবার (২৭শে নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় বাংলাদেশ নারী ক্রিকেট দল আর আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু।

আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ। অনেকেরই ধারণা, আইরিশ নারীদের সাথে বুঝি পরবর্তী নারী বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি নিতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

কিন্তু সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে টাইগ্রেস ক্যাপ্টেন জানিয়ে দিলেন, তার দল এখনই আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা ভাবছে না।

জ্যোতির কথা, 'বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’

ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটিকে বেশি কঠিন মানছেন জ্যোতি। তার ভাষায়, সেটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে দেশের মাটিতে আইরিশ নারী দলকে ভালোভাবে ও বড় ব্যবধানে হারিয়ে নিজেদের ক্যারিবীয় নারীদের সাথে খেলার প্রস্তুতি পর্বটাকে ভালোমতো কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক।

আরো পড়ুন : আইপিএলে দল পেলেন না যেসব নামী তারকা খেলোয়াড়

জ্যোতি বলেন, 'আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।’

এস/ আই.কে.জে/


জ্যোতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250