বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। বুধবার (১৮ই সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থবোধ করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন : কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন : মির্জা ফখরুল

জাফর উল্যাহ এখন সুস্থ আছেন, তবে এখনও হাসপাতালেই আছেন, বলেন উপ-পুলিশ কমিশনার তালেবুর।

গণআন্দোলনের মুখে গত ৫ই আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার গ্রেফতার করা হলো কাজী জাফর উল্যাহকে।

এস/ আই.কে.জে/

আ. লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250