রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

আজ গোলাপ দেওয়ার দিন: কোন রঙের গোলাপের কী অর্থ জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

আজ গোলাপ দেওয়ার দিন: কোন রঙের গোলাপের কী অর্থ জানুন: মডেল-সুবর্ণা। ছবি: সুখবর

ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়ে যায় প্রেমের সপ্তাহ। শেষ হয় গিয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এর আগে একেকদিন একেক দিবস। ৭ তারিখ যেমন রোজ ডে। এইদিন হলো প্রিয় মানুষটিকে গোলাপ দেওয়ার দিন। আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসার প্রকাশে গোলাপের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। একেক রঙের গোলাপ একেক ধরনের অনুভূতি প্রকাশ করে। চলুন, জেনে নেওয়া যাক-

১. সাদা গোলাপ

সাদা মানেই পবিত্রতার এক রূপ। অনেক দেশে বিয়ের সময় কনের হাতে রাখা হয় সাদা গোলাপ। কারণ এই ফুলকে মনে করা হয় নতুন শুরুর প্রতীক। এটি কারও অনুপস্থিতিতে তাকে অনুভব করাও বোঝায়। তাই প্রিয় মানুষটিকে মনে পড়লে আর এই মুহূর্তে তার কাছে যাওয়ার সুযোগ না থাকলে তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন একগুচ্ছ সাদা গোলাপ।

২. লাল গোলাপ

লাল গোলাপ কীসের প্রতীক সেকথা আর আলাদা করে বলে দিতে হবে না নিশ্চয়ই? অসংখ্য কবির লেখা কবিতায়, গীতিকারের লেখা গানে, লেখকের লেখা গল্প কিংবা উপন্যাসে প্রেমের প্রতীক হিসেবে এসেছে লাল গোলাপের কথা। এই গোলাপ ভালোবাসা, মুগ্ধতা, বিশ্বস্ততা, সৌন্দর্যের প্রতীক। প্রেম নিবেদনের ক্ষেত্রে লাল গোলাপের আবেদন কখনো পুরনো হবে না।

আরো পড়ুন : প্রিয়জনের মন ভালো হবে যা করলে

৩. হলুদ গোলাপ

গোলাপ মানেই সুন্দর। হলুদ রঙের গোলাপ আসলে কীসের প্রতীক? এটি আসলে প্রেমেরও আগের ধাপ, অর্থাৎ বন্ধুত্বের প্রতীক। হৃদয়ে আনন্দ উপচে পড়লে একগুচ্ছ হলুদ গোলাপ দিতে পারেন বন্ধুর হাতে। আবার কারও আরোগ্য কামনায়ও এই গোলাপ উপহার দেওয়া যায়। কারণ এটি সুস্থতারও প্রতীক। 

৪. গোলাপি গোলাপ

প্রেমের ভাষা যে কেবল লাল গোলাপই তুলে ধরে, তা কিন্তু নয়। গোলাপী রঙের গোলাপও এক্ষেত্রে কম যায় না। আপনার মনের ভাষা মুখে না বলতে পারলে প্রিয় মানুষটির হাতে তুলে দিন একগুচ্ছ গোলাপি রঙের গোলাপ। এটি কৃতজ্ঞতা, স্বীকৃতি, ভালোবাসার প্রতীক। আবার প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গোলাপি রঙের গোলাপ দিতে পারেন।

৫. কমলা গোলাপ

কমলা গোলাপ ব্যবহার করা হয় হৃদয়ের আবেগ, উৎসাহ, উদ্দীপনা বোঝাতে। নিজের সঙ্গী কিংবা মনের মানুষকে কোনো বিষয়ে সমর্থন দেওয়ার জন্য এই গোলাপ উপহার দিতে পারেন। কমলা রঙের গোলাপ উপহার দেওয়ার অর্থ হলো আপনি তার সঙ্গী হয়ে আছেন। এতে সে স্বপ্ন জয়ের পথে আরও দৃঢ় পায়ে এগিয়ে যেতে পারবে।

এস/ আই. কে. জে/ 


রোজ ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250