রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

শেখ হাসিনাকে বাই‌ডেনের চিঠি

বাংলাদেশকে সহ‌যো‌গিতা কর‌তে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাই‌ডেন।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।

চি‌ঠি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, যখন আমরা আমেরিকা-বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থে‌কে আঞ্চ‌লিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ‌্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা; বি‌শেষ ক‌রে রো‌হিঙ্গা শরণার্থী‌সহ অন‌্যান‌্য বিষ‌য়ে একস‌ঙ্গে কাজ কর‌তে আগ্রহী।

বাইডেন ব‌লেন, আমা‌দের দীর্ঘদি‌নের সাফল‌্যমণ্ডিত ইতিহাস র‌য়ে‌ছে এবং সমস‌্যা সমাধা‌নে একস‌ঙ্গে কাজ ক‌রে‌ছি। দুই দে‌শের জনগ‌ণের বন্ধন আমা‌দের সম্প‌র্কের মূল ভী‌ত্তি।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে চমকে দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার কথা উল্লেখ ক‌রে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট প্রধানমন্ত্রী‌কে লি‌খে‌ছেন, বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার বিষ‌য়ে আমেরিকা প্রতিশ্রু‌তিবদ্ধ এবং দেশটির স‌ঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প‌্যা‌সি‌ফিক ভিশ‌নের জন্য কাজ কর‌তে চাই।

এসকে/ 

আমেরিকা চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250