বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির *** টানা ১০ ম্যাচে গোল কেইনের, নিশ্বাস ফেলছেন রোনালদোর ঘাড়ে *** আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: হাফিজ উদ্দিন *** এইচএসসির ফল প্রকাশিত হতে পারে ২৯ অক্টোবর *** ক্ষুধামুক্তির লড়াইয়ে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ *** সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘সশস্ত্র গোষ্ঠী’র গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো পর্যটকদের

আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ছবি: বাসস

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, তখন সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই এখন নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

আজ বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

আসন্ন স্থানীয় নির্বাচনের প্রসঙ্গে স্পিকার বলেন, সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

স্পিকার বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয়, কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদের নির্বাচন করার মতো সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে করে সাধারণ মানুষের নির্বাচন করার সুযোগ হয়।

ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার আরও বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে। এ গ্যাস সারা দেশের বর্তমানের রির্জাভ সমান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, ভোলায় আরও গ্যাস ভান্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাসতো ভোলাবাসীর ন্যায্য অধিকার। তাদের দীর্ঘদিনের দাবি। এই বিষয়ে আমি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলব।

নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে স্পিকার বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।

হাফিজ উদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250