বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

বিপিএল উদ্বোধনী ম্যাচ

ঢাকাকে কুমিল্লার ১৪৪ রানের টার্গেট, শরীফুলের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্দান্ত ঢাকাকে ১৪৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টাইগার পেসার শরীফুল ইসলামের হ্যাটট্রিকে বড় সংগ্রহ গড়তে পারেনি টানা দুবারের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (১৯শে জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ইমরুল কায়েসের ফিফটিতে ১৪৩ রান সংগ্রহ করেছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

অন্যদিকে দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের হাত ধরে দশম আসরের উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক দেখল বিপিএল। টুর্নামেন্টটির ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্টিকের রেকর্ড। 

কুমিল্লার ইনিংসের ২০তম ওভারে শেষ তিন বলে তিন উইকেট শিকার করে এই কীর্তি গড়েছেন শরিফুল। ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ মারলেন দুই ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কিছুটা খরুচেই।

আরও পড়ুন: টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নিলেন শরিফুল! একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। 

বিপিএল জৌলুস হারিয়েছে এমন দাবি ভক্তদের। এরই মধ্যে সাদামাটা আয়োজনে আজ (শুক্রবার) পর্দা উঠেছে বিপিএলের। শুরুতে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দশম আসরের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। আসরের প্রথম ম্যাচেই রেকর্ডবুকে জায়গা করে নিলেন শরিফুল ইসলাম।

এসকে/ 

বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250