রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘আসিফ নজরুলের চরিত্র খন্দকার মোশতাকের মতো, তারা মনে হয় আত্মীয়’ *** গোপালগঞ্জ উত্তাল, বিক্ষোভ-সহিংসতা-ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন *** ধামরাইয়ে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার, ‘ব্লকরেইডে পড়ে গেছেন’ দাবি পুলিশের *** গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো *** কলেজে বঙ্গবন্ধুর নাম পুনর্বহাল, ‘হাদি চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’ করলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

কাঁঠালের বিচি খেলে যেসব রোগের ঝুঁকি কমতে পারে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাঁঠাল পছন্দ করেন যারা তারা জানেন এর তৃপ্তি আসলে কোথায়। গ্রীষ্মের বাজারে আম, লিচুর পাশাপাশি কাঁঠালের চাহিদাও তুঙ্গে থাকে। কাঁঠালের এমন কোনো অংশ নেই যা কাজে লাগে না। যেমন ধরুন এর বিচি। এগুলো কী ফেলে দেন? উত্তর হ্যাঁ হলে, এর চেয়ে বোকামির আর কিছু হতে পারে না। চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের বিচি খেলে যেসব রোগের ঝুঁকি কমতে পারে-

কাঁঠালের কোয়ার চেয়েও বেশি জনপ্রিয় এর বীজ। মটর-ডাল হোক কিংবা নিরামিষ তরকারি, কাঁঠালের বীজ দিলে স্বাদটাই বদলে যায়। তাছাড়া ডালের সঙ্গে কাঁঠালের বীজ ভাজা কিন্তু মন্দ নয়। কাঁঠালের বীজ শুধু সুস্বাদু, তা নয়। এর স্বাস্থ্যগুণও রয়েছে। 

আরো পড়ুন : আমাদের প্রতিদিন কতটা ফাইবার খাওয়া উচিত?

শরীরের জন্য কতটা কার্যকরী এই বীজ?

ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, প্রোটিন সব আছে কাঁঠালের বিচিতে। সঙ্গে আছে প্রচুর পরিমাণ আয়রন। রক্তাল্পতার সমস্যা থাকলে এই বীজ খাওয়া অতি জরুরি। ফাইবারের পরিমাণ অনেকটাই থাকে কাঁঠালের বীজে। তার প্রভাবে কোলেস্টেরল কমে। সঙ্গে হজমের সুবিধাও হয়। হজম প্রক্রিয়া ভালো হওয়ায় ওজন কমাতেও সাহায্য করে কাঁঠালের বীজ।

ডায়াবেটিসের রোগীদের জন্যও এই বীজ বেশ উপকারী। এতে উপস্থিত ফাইবার খাদ্যের কার্বোহাইড্রেট শুষে নেয়। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি বাড়তে পারে না।

চোখের জন্যও উপকারী কাঁঠালের বীজ। এতে উপস্থিত ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। চোখের জ্যোতি বাড়িয়ে তুলতেও কাঁঠালের বীজ কার্যকরী। চোখের সমস্যা থাকলে কাঁঠালের বীজ খেতে পারেন। উপকার পাবেন।

এস/ আই.কে.জে/

কাঁঠালের বিচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250