শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন শিরীন পারভীন। ছবি: সংগৃহীত

পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন শিরীন পারভীন। নিজস্ব জনবল কিংবা প্রেষণ যেকোনো পর্যায় থেকে দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

যদিও এর আগে নিজস্ব জনবল থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তারা পদোন্নতি পেয়েছিলেন।

আরও পড়ুন: এএসপি পদে পদোন্নতি পেলেন ৪৫ পুলিশ পরিদর্শক

মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া শিরীন পারভীন ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

এসকে/ 

দুদক মহাপরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250