শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

জানি বাধা আসবে, তবুও থামবো না : সোহানা সাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী সোহানা সাবা কয়েকদিন আগেই ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আলোচনায় এসেছিলেন। কারণ গ্রুপটির সক্রিয় সদস্যদের একজন ছিলেন তিনি। বর্তমানে পর্দায় না থাকলেও বিতর্কিত কিছু কাজের জন্য সমালোচনায় রয়েছেন।

রোববার (৬ই অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—

‘কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা,

যুদ্ধজয়ের গল্পে আগামীর আশা জ্বলা।

জানি বাধা আসবে, তবু থামবো না কোনদিন,

দেশের জন্য আলো আনবোই আমরা, সেই দিন।’

আরও পড়ুন: ‘মিস বাংলাদেশ’ মুকুট জিতলেন ফেরদৌসি তানভীর ইচ্ছা

পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে সাবার কমেন্টস বক্সে। সেখানে অভিনেত্রী নিজেও এক কমেন্টে লেখেন, আরও সুন্দর সুন্দর(!) কমেন্ট পোস্ট করুন। অলরেডি ১০ জনকে রিপোর্টসহ ব্লকলিস্টে পাঠিয়ে দিয়েছি। বরশি দিয়ে মাছ ধরার মতো কাজ করে এই কমেন্টস বক্স খোলা রাখাটা!

এর আগে, এক ফেসবুক পোস্টে সাবা বলেছিলেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন/দেখেছিলাম অশনি সংকেত ও রণ/ সমুদয় পাল্টানো এই উপত্যকায়/নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’

এসি/ আই.কে.জে/



সোহানা সাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250