শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

‘মিস বাংলাদেশ’ মুকুট জিতলেন ফেরদৌসি তানভীর ইচ্ছা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত ৪ঠা অক্টোবর রাজধানীর লা মেরিডিয়ানের বল রুমে অনুষ্ঠিত হলো ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। 

‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশালের মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি তানভীর ইচ্ছা। 

সেই সঙ্গে তিনি মিস বাংলাদেশ আর্থের শিরোপাও জিতেছেন। এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য।

এই প্রতিযোগিতায় সেরা ১০ বিজয়ী বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতায়। চলতি বছরের ৯ই নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিবেন এই প্রতিযোগিতায় প্রথম হওয়া ফেরদৌসি তানভীর ইচ্ছা। প্রথম রানার্সআপ কাজী তারানা অংশ নেবেন কম্বোডিয়ার মিস গ্লোবালে। আর দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য যাবেন যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস প্রতিযোগিতায়। 

আরও পড়ুন: যে সিনেমার জন্য কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হয়েছেন বিদ্যা বালান

এছাড়াও বাকি ৭ জন মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড), মিস এশিয়া, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত), মিস ইন্টারগ্লোবাল (ফিলিপাইন), মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) এবং মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো এবং আলবেনিয়া) প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।

এই ইভেন্টটি আয়োজন করা হয়েছিল মিস বাংলাদেশ অরগানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায়। আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বলেন, ‘প্রতিযোগিতা শেষ হয়েছে, কিন্তু আমাদের মিশন মাত্র শুরু। আমরা বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নারীরা পরিবর্তনের বিভিন্ন দেশের দূত হিসেবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন।’ 

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পী এবং মেঘনা আলম।

এসি/ আই.কে.জে

‘মিস বাংলাদেশ’ ফেরদৌসি তানভীর ইচ্ছা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250