সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

মালয়েশিয়াকে ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলমান নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে দিয়ে ১২০ রানের বড় জয় পেয়েছে। আজ আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৪.৫ ওভার ব্যাটিং করেও সুবিধা করতে পারেনি মালয়েশিয়া। গুটিয়ে যায় ২৯ রানেই। এতে দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরের পরের রাউন্ড সুপার ফোর খেলবেন বাংলাদেশের নারীরা।

আরো পড়ুন : রেকর্ডগড়া জয়ের সাক্ষী হয়ে অবসরে টিম সাউদি

কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের নামে বাংলাদেশ। ৪৫ রানের উদ্বোধনী জুটি এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা। ছোঁয়া ২৬ ও ইভা ১৯ রান করেন। এরপর ইনিংসের হাল ধরেন জান্নাতুল মাওয়া। ৪ চারে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬ষ্ঠ উইকেটে সাদিয়া আক্তারে সঙ্গে গড়েন ৬২ রানের জুটি। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ৩১ রানের ইনিংস উপহার দেন সাদিয়া। তাতে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে মালয়েশিয়া গুটিয়ে যায় মাত্র ২৯ রানেই। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কোনো স্বাগতিক ব্যাটার। ওপেনার নুর আলিয়া হাইরুনের ৫ রানেরই ইনিংস তাদের সর্বোচ্চ। ৩.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নিশিতা আক্তার নিশি। এছাড়া হাবিবা ইসলাম ৩টি ও আনিসা সোবা ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন মাওয়া।

এস/  আই.কে.জে



নারী অনূর্ধ্ব-১৯

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250