বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাইফ আলি খানের ঘটনায় এবার এক নারী গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত ১৬ই জানুয়ারি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এবার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে গ্রেফতার হলেন এক নারী। পিটিআই এর খবর অনুযায়ী, সূত্র থেকে তথ্য পেয়ে সোমবার মুম্বাই পুলিশ তল্লাশি চালায় নদিয়া জেলার বিভিন্ন এলাকায়। শেষমেশ চাপড়া অঞ্চল থেকেই পুলিশের জালে ধরা পড়েন ওই মহিলা। 

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া এই নারীর সঙ্গে সাইফের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল ফকিরের যোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, এই নারীর সাহায্যেই ভারতে পা দেয় শরিফুল। 

আরও জানা গেছে, গ্রেফতার হওয়া নারী আসলে মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। তাকে বর্তমানে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গত ১৬ই জানুয়ারি মধ্যরাতে নিজের বাড়িতেই সাইফ আলি খানকে আক্রমণ করেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। এলোপাথারি কোপানো হয় নায়ককে। যদিও এই ঘটনার প্রায় পুরোটাই সকলের জানা এখন। 

আরো পড়ুন : ২৬ বছর পর আবারো ফিরছেন গ্যাংস্টার রঘু!

সাইফ বলেন, ওই রাতে ছেলের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তার ঘরে যান তিনি এবং কারিনা। সেখানেই ছিলেন হামলাকারি। গৃহকর্মী আলিয়ামা ফিলিপসও ভয় পেয়ে চিৎকার করছিলেন। সাইফের ছেলে জেহ বিরামহীনভাবে কেঁদে চলেছিল।

সেই হামলাকারিকে থামানোর চেষ্টা করেন সাইফ। তখনই সেই ব্যক্তি সাইফের পিঠে, ঘাড়ে এবং হাতে বেশ কয়েকবার ছুরির আঘাত করে।

এস/ আই.কে.জে

সাইফ আলি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250