মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চুল উঠা বন্ধ করবে এই ঘরোয়া হেয়ার মাস্ক!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমে অনেকেরই চুল উঠার সমস্যা থাকে। তবে আপনি চুল উঠা বন্ধ করবে এমন একটি হেয়ার মাস্ক ব্যাবহার করতে পারেন। এই হেয়ার মাস্ক আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে চুলের উপরে তৈরি করে একটি সুরক্ষাস্তর। তাছাড়া স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতেও এই মাস্কের জুড়ি মেলা ভার। তাই তো সপ্তাহে অন্তত একদিন হেয়ার প্যাক ব্যবহারের পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা। যেন এই গরমে আপনার চুলের হাল বেহাল না হয়ে পড়ে।

বাইরে বের হলেই চুলের বারোটা বাজবেই। তাই চুলের হাল ফেরাতে নিয়মিত যত্ন নেওয়ার বিকল্প নেই। কিন্তু সময়ের অভাবে অনেকে চাইলেও চুলের যত্ন নিতে পারেন না। সপ্তাহান্তে একদিন তো চুলের যত্ন নিতে হবেই, কী ভাবে নেবেন? সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন ঘরোয়া এই ঘরোয়া মাস্কে।

আরো পড়ুন : রোদে তাপে পুড়তে পারে ঠোঁটও, ক্ষতি এড়াতে করণীয়

এই হেয়ার প্যাক বানানোর জন্যে লাগবে মেথি দানা, ফ্ল্যাক্স সিড, আমলকী পাউডার এবং টক দই। প্রথমে একটি ছোট বাটিতে ২ চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন। আরও একটি পাত্রে ভিজিয়ে রাখুন ২ চামচ ফ্ল্যাক্স সিড। কয়েক ঘণ্টা পরে দানাগুলি ছেঁকে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এবার দুটি উপকরণ একটি পাত্রে ঢেলে রাখুন। এবার তাতে ৩-৪ চামচ টকদই নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর মিশ্রণের মধ্যে দিয়ে দিন। এরপর যোগ করুন আমলকী পাউডার। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হেয়ার মাস্ক।

হেয়ার মাস্ক ব্যবহার করতে চুলের জট ছাড়িয়ে নিন। তারপর চুল কয়েক ভাগে ভাগ করে নিতে হবে। এবার বানিয়ে রাখা মাস্ক হেয়ার ব্রাশ দিয়ে চুলে লাগিয়ে নিন। তারপর ৩০ মিনিট অপেক্ষা পর শ্যাম্পু করে ফেলুন। সবশেষে কন্ডিশনার লাগান।

এস/ আই.কে.জে/ 

চুল হেয়ার প্যাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250