বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

ফ্রান্সে সমুদ্রসৈকত, পার্ক ও বাস স্টপেজে ধূমপান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফ্রান্সে সমুদ্রসৈকত, পার্ক, জনসমাগমপূর্ণ স্থান ও বাস স্টপেজে ধূমপান নিষিদ্ধ হচ্ছে। আজ শনিবার (২৮শে জুন) ফরাসি সরকার এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল রোববার (২৯শে জুন) থেকে এ আইন কার্যকর হবে। ফরাসি সরকার বলছে, শিশুদের পরোক্ষ ধূমপান থেকে রক্ষা করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ সরকারি গেজেটে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, গ্রন্থাগার, সুইমিংপুল ও স্কুলের বাইরে ধূমপান নিষিদ্ধ করা হবে। তবে এ নির্দেশে ইলেকট্রনিক সিগারেটের (ই-সিগারেট) বিষয়ে কোনো উল্লেখ নেই। আইন ভঙ্গকারীদের ১৩৫ ইউরো (প্রায় ২০ হাজার টাকা) জরিমানা দিতে হবে।

ফরাসি স্বাস্থ্য ও পরিবারমন্ত্রী ক্যাথরিন ভোঁথাঁ গত মে মাসে বলেছিলেন, ‘যেসব স্থানে শিশুরা থাকে, সেখান থেকে তামাক দূর করতে হবে।’ তিনি ‘শিশুদের বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অধিকারের’ ওপর জোর দিয়েছেন। তবে ক্যাফে টেরেসগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ফ্রান্সে প্রতিবছর আনুমানিক ৭৫ হাজার মানুষ তামাক-সম্পর্কিত জটিলতায় মারা যান। সম্প্রতি একটি জনমত জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে ৬ জন ফরাসি (৬২ শতাংশ) জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধের পক্ষে।

ফ্রান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250