রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

সমবায়ের কোটি টাকা আত্মসাতের হোতা ফখরুল গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূল হোতা মো. ফখরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (৩রা এপ্রিল) দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ৭টি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজাহার হোসেন গণমাধ্যমকে জানান, ফখরুল ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে তিনি গ্রাহকদের জমাকৃত কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। পরে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট সাতটি মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গ্রেফতার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

আরো পড়ুন: অপহৃত ব্যাংক ম্যানেজার সুস্থ আছেন

এএসপি আরও বলেন, গ্রাহকদের টাকা লুট করার পর থেকেই নিজ এলাকা ছেড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন। ছদ্মনাম ব্যবহার করে হাতিরঝিল এলাকায় অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়।  

এইচআ/ 

গ্রেফতার সমবায় সমিতি আত্মসাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250