শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুতার গল্প নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য সিনেমা জায়গা পেল রাশিয়ার উৎসবে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

‘সোলমেট’ স্বল্পদৈর্ঘ্য সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোতে আগামী ৬ই আগস্ট থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ। চলবে ১০ই আগস্ট পর্যন্ত। ২৯টি দেশের ১০৪টি ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রতিযোগিতা করছে এ উৎসবে। এগুলোর মধ্যে আছে বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ‘সোলমেট’ নামের সিনেমাটি বানিয়েছেন আদেল ইমাম অনুপ। এটি এ নির্মাতার প্রথম নির্মাণ।

উৎসবের ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে ২০টি দেশের ৫৮টি কনটেন্ট। ৪ মিনিট দৈর্ঘ্যের সোলমেট তার মধ্যে একটি। নির্মাতা জানিয়েছেন, এক জোড়া জুতার গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।

জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলত এবং এর শেষ পরিণতি কী হতে পারত— সেটাই দেখানো হয়েছে সিনেমায়। এতে কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। শুটিংয়ে অংশ নিয়েছেন কনক খন্দকার। গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।

নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, ‘আমার মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেওয়াটা সত্যিই সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে।’

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250