মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মুড়িঘণ্ট রান্নার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সপ্তাহের একটি দিন কমবেশি সবার ঘরেই বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয় পাতে রাখুন মুড়িঘণ্ট। ঘরে রুই মাছের মাথা থাকলে আজ রাঁধতে পারেন দারুণ স্বাদের মুড়িঘণ্ট। রইলো মুড়িঘণ্ট রান্নার সহজ রেসিপি-

সাধারণত বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করা হয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই পদ। 

উপকরণ

১. রুই মাছের মাথা ১টি ও মাছ ২ টুকরো

২. পেঁয়াজ কুঁচি ১ কাপ

৩. গরম মসলা ও তেজপাতা ১টি

৪. এলাচ ২টি ও দারুচিনি ১ টুকরো

৫. কাঁচা মরিচ ২টি

৬. মুগ ডাল ১/৪ কাপ

৭. পোলাও চাল ২-৩ টেবিল চামচ

৮. আদা বাটা ১ টেবিল চামচ

৯. রসুন বাটা আধা টেবিল চামচ

১০. হলুদ ১ চা চামচ

১১. লবণ পরিমানমতো

১২. মরিচ গুঁড়া ১ চা চামচ

১৩. টালা জিরা গুঁড়া ১ চা চামচ

১৪. কুসুম গরম পানি পরিমাণমতো

১৫. আস্ত কাঁচা মরিচ ২টি

১৬. পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ

১৭. ধনেপাতা কুঁচি ১/৪ কাপ ও

১৮. তেল/ ঘি আধা কাপ।

আরো পড়ুন : মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন আমের মোরব্বা

পদ্ধতি

প্রথমে মুগ ডাল একটি প্যানে টেলে নিন। এবার ২০-২৫ মিনিট ভেজে নেওয়া ডাল পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ডাল ও পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার মাছের মাথা ও টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এর সঙ্গে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে তেলে ভেঁজে তুলে রাখুন।

মাছ ভাজা হলে তেলে একে একে গরম মসলা, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিন। পেঁয়াজ বাদামি করে বেজে সামান্য পানি দিন। এরপর এতে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ ও জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মসলা কষানো হলে এর মধ্যে ডাল ও পোলাও চাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প পানি দিন। এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে পাত্র ঢেকে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন।

৫-৬ মিনিট পর ডালের মধ্যে মাছের মাথা ভেঙে দিন। সব একসঙ্গে এবার কষিয়ে নিন। মাছের মাথা কষানো হলে অল্প করে পানি দিয়ে ঢেকে রান্না করুন।

ঝোল মাখামাখা হলে উপরে ধনেপাতা ও আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মুড়িঘণ্ট।

এস/ আই.কে.জে/

রেসিপি মুড়িঘণ্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250