সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন আমের মোরব্বা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন বাজারে কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করার। চাইলে খুব সহজে তৈরি করা যায় আমের মোরব্বা। তাও আবার কয়েকটি উপকরণ দিয়েই। 

আরো পড়ুন : টক ঝাল মিষ্টি শুঁটকির চাটনি

উপকরণ

১. বড় কাঁচা আম ১৫টি

২. চিনি ২ কেজি

৩. ফিটকিরি গুঁড়া ১ চা চামচ

৪. পানি পরিমাণমতো

৫. তেজপাতা ২টি

৬. এলাচ ১ টুকরা

৭. চুন ভেজানো আধা চা চামচ ও

৮. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর আম ২ টুকরা করে কেটে নিন। আঁটি ফেলে আম পানিতে ভিজিয়ে রাখুন। কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। এরপর আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখুন।

এভাবে ঘণ্টাখানেক পরপর ২-৩ বার পানি বদলে নিন। পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুনিয়ে নিতে হবে। চুন ও ফিটকিরি গোলানো পানিতে ৩ ঘণ্টা ডুবিয়ে রাখুন আম।

এবার পানি থেকে আমগুলো তুলে ফুটানো পানিতে জ্বালিয়ে পানি ঝরিয়ে রাখুন। অন্যদিকে চিনিতে পরিমাণমতো পানি দিয়ে সিরা তৈরি করুন।

সিরায় আমসহ সব কিছু দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি থেকে পানি শুকিয়ে আমের গায়ে আঁঠালোভাব এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন আমের মোরব্বা। ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন এই মোরব্বা।

এস/  আই.কে.জে

রেসিপি আমের মোরব্বা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250