মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

টাঙ্গাইলে বাবার জানাজায় মুঠোফোনে বক্তব্য দিলেন পলাতক সাবেক সংসদ সদস্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৬

#

ফাইল ছবি

টাঙ্গাইলে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তানভীর হাসানের (ছোট মনির) বাবা আব্দুল গফুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পলাতক তানভীর হাসান মুঠোফোনে যুক্ত হয়ে বাবার জানাজায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর মারা যান। আজ রোববার সকালে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা, দুপুরে গোপালপুর উপজেলার বড়মা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা এবং বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়।

বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে জানাজায় মুঠোফোনে যুক্ত হয়ে সবার কাছে দোয়া চান তানভীর হাসান। চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ও তার ভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল শহর শাখার সহসভাপতি গোলাম কিবরিয়া (বড় মনির) আত্মগোপনে রয়েছেন। তাদের বিরুদ্ধে গণ–অভ্যুত্থানে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে একাধিক মামলা হয়েছে। তাদের বড় ভাই গোলাম সরোয়ার জার্মানপ্রবাসী ব্যবসায়ী। তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন।

জানাজা শুরু হওয়ার আগে তানভীর হাসান মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন। তার বক্তব্য কেন্দ্রীয় মসজিদের ভেতর মাইকে শোনানো হয়। এ সময় মসজিদের বাইরে ছিলেন পুলিশ সদস্যরা।

জানাজায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড এলাকার বাসিন্দা মাওলানা আনোয়ার হোসেন। তিনি জানান, প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন সাবেক সংসদ সদস্য তানভীর হাসান। এ ছাড়া তার বাবার কাছে কারও কোনো দেনা–পাওনা থাকলে জানানোর অনুরোধ করেন। বাবার দেনা তারা পরিশোধ করে দেবেন বলে তারভীর হাসান জানান।

তানভীর হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250