শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

গায়িকাকে স্টেজে পানির বোতল ছুঁড়ে মারলেন দর্শক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হাজারও দর্শকের সামনে স্টেজে গান গাইছিলেন সুনিধি চৌহান। উচ্ছ্বাসের পারদ যখন তুঙ্গে ঠিক এমন সময় ঘটল এক অপ্রীতিকর ঘটনা। মঞ্চে ধেয়ে এল পানির বোতল। আঁতকে উঠলেন গায়িকা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দিলেন মোক্ষম জবাব।

জানা গেছে, দেহরাদুনে শো করছিলেন সুনিধি। মঞ্চে গান করছিলেন তিনি। তা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন দর্শকরা। কিন্তু একটি পানির বোতলেই ছন্দপতন হয়। দর্শকের এই অভব্যতার জবাব গানের মাধ্যমেই দেন সুনিধি।

মাইক ধরে অল্প আলাপের সুর বাঁধেন ৪০ বছরের শিল্পী। তার পর বলেন, “এভাবে বোতল ছুড়ে কী হবে তা বলো! তাতে কী হবে বলো তো, শো বন্ধ হয়ে যাবে। তোমরা কী সেটাই চাও?” চিৎকার করে না বলেন দর্শকরা।

আরো পড়ুন: মা দিবসে নতুন গান গাইলেন রুনা লায়লা

এদিকে সোশ্যালে সুনিধির শোয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, “একজন শিল্পীর দিকে এভাবে পানির বোতল ছোড়ার ঘটনা, এমন ব্যবহার কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এতে শিল্পীর কঠিন পরিশ্রম ও প্রতিভাকে অসম্মান করা হয়। যদি তাদের কাজের প্রশংসা করতেই হয় তাহলে সম্মান দিতে শিখুন।”

এক সময় চুটিয়ে প্লে-ব্যাক করেছেন সুনিধি। তবে এখন লাইভ শো বেশি করেন তিনি।

এসি/


গায়িকা পানির বোতল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250