শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক বছর পর মঞ্চে ফিরছে অনুস্বরের নাটক ‘মূল্য অমূল্য’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: অনুস্বরের সৌজন্যে

অনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০শে আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।

আর্থার মিলারের ‘দ্য প্রাইস’ অবলম্বনে মূল্য অমূল্য নাটকের ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙে পড়া যৌথ পারিবারিক বোধের চরম মূল্য চুকানোর গল্পের নাটক মূল্য অমূল্য।

নাটকে দেখানো হয়েছে, বাবার ব্যবহৃত পুরোনো আসবাব নিলামে বিক্রি করছে তার দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মাঝে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স। কিন্তু মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন।

দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মাঝে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ সবাইকে একসময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে।

সম্পর্কের মাঝেও কি তাহলে শেষ পর্যন্ত আসে হারা-জেতার প্রশ্ন? নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের অমূল্য মূল্য? এমন প্রশ্ন সামনে রেখে এগিয়ে যায় নাটকের গল্প।

মূল্য অমূল্য নাটকে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাইফ সুমন, ফরিদা লিমা, যাজ্ঞোসীনি মৌ প্রমুখ।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250