রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

খাঁটি গুড় চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে পিঠা, পায়েসসহ মিষ্টি যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় গুড়। কিন্তু ভেজালের ভিড়ে খাঁটি গুড় কিনতে গিয়ে অনেকেই ঠকে আসি। আসল গুড় কেনার জন্য প্রথমে তো চিনতে হবে। চলুন জেনে নিই খাঁটি গুড় চিনবেন যেভাবে- 

• কেনার সময় একটু গুড় ভেঙে নিয়ে চেখে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন এই গুড়ে ভেজাল রয়েছে।

• গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন ভালোমানের আর ধার বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

• সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় হলে বুঝতে হবে অতিরিক্ত রাসায়নিক মেশানো। 

• কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুব চকচকে হয়। গুড় শুধু খাবারে মিষ্টি স্বাদের জন্যই নয়, এর অনেক গুণও রয়েছে। জেনে নিন -

আরো পড়ুন : শীতে নিজেকে গরম রাখবেন কীভাবে?

১. চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হলো গুড়। এতে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় খনিজ থাকে।

২. চায়ে গুড় মিশিয়ে খেলে সারাদিনের হজম প্রক্রিয়া উন্নত হয়।

৩. যারা রক্তাল্পতায় ভুগছেন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে গুড় খুব উপকারী।

৪. কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে।

৫. ওজন কমাতেও সাহায্য করে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৭. গুড়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি ত্বক সতেজ রাখে।

সতর্কতা: ডায়াবেটিস থাকলে চিনির বিকল্প হিসেবে গুড় নয়, সুগার-ফ্রি ক্যাপসুল, স্টেইভা ব্যবহার করতে হবে।

এস/ আই.কে.জে/

খাঁটি গুড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250