বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

ঈদে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে : রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৪

#

ছবি (সংগৃহীত)

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করেছি। আমরা সবাই মিলে এবার চেষ্টা করেছি যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে।

বুধবার (১০ই এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন-চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হলো ঈদুল ফিতর

রেলমন্ত্রী বলেন, ঈদ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের আমরা ফিরতি টিকেট দিয়েছি। যেভাবে তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে গেছে ঠিক একইভাবে তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবে। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই, রেলের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাই।

রেলমন্ত্রী আরও বলেন, গত ৮ই এপ্রিল খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতক শিশুকে রেলওয়ের পক্ষ থেকে উপহার দিয়েছি এবং তাদের যে সাপোর্ট প্রয়োজন ছিল তার সবই দিয়েছি।

এইচআ/ আই.কে.জে/


ঈদুল ফিতর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250