বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

বরগুনায় বিএনপির ৪৬৬ কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বরগুনা জেলার সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। জেলার মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল সোমবার (১লা ডিসেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ (সদর–আমতলী-তালতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি গণমাধ্যমে বলেন, আগের জেলা আহ্বায়ক কমিটি জেলার সব পর্যায়ের কমিটি দিয়েছিল। তখন কমিটি নিয়ে বিতর্ক ছিল। আগামী জাতীয় নির্বাচনের পর সব কমিটি গঠন করা হবে। এখন শুধু ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

বরগুনা জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জেলায় ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪২টি ইউনিয়নের ৪২টি কমিটি ও প্রতিটি ইউনিয়নে ৯টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ৬টি উপজেলা কমিটি, ৪টি পৌর কমিটি, প্রতিটি পৌরসভায় ৯টি করে মোট ৩৬টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও প্রয়াত তারিকুজ্জামানকে সদস্যসচিব করে জেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেনসহ সংগঠনবহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে।

দুই বছর আগে ওই কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। সবশেষ গত ২০শে সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250