মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

যেদিন পৃথিবী ধ্বংস হবে, নিউটনের ভবিষ্যদ্বাণী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পৃথিবী কবে ধ্বংস হবে? বছরের পর বছর ধরেই এই প্রশ্ন মানুষের মনে। ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আভাস, বিজ্ঞানীরা করছেন গবেষণা। প্রথম সারির পদার্থবিদ স্যার আইজ্যাক নিউটনই বা বাদ যাবেন কেন? তিনিও সমীকরণ কষে বের করেছিলেন পৃথিবী ধ্বংসের সময়। সেইদিন আর বেশি দূরে নয়। আর মাত্র ৩৬ বছর বাকি। 

সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, একাধারে পদার্থবিদ, গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন নিউটন। এ ছাড়া আরও অনেক প্রতিভা ছিল তাঁর। কানাডার নিউটন প্রজেক্টের পরিচালক স্টিফেন স্নোবেলেন বলছেন, নিউটন ধর্মবিশ্বাসী ছিলেন। প্রায়ই বাইবেলের বিভিন্ন কথা বলতেন।

আরো পড়ুন : একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কীভাবে

একটি ব্লগে পোস্ট করে স্টিফেন স্নোবেল বলেন, ‘নিউটন ঈশ্বরে বিশ্বাস করতেন, বাইবেলেও তার বিশ্বাস ছিল। এ কারণে তিনি বিশ্বাস করতেন, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে বাইবেলের ভাষা সরাসরি না ব্যবহার করে, তা থেকে তথ্য নিয়ে করতেন হিসাবনিকাশ।’

এমনই এক হিসাবনিকাশের মাধ্যমে পৃথিবী ধ্বংসের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেন নিউটন।  এই বিজ্ঞানীর মতে, আগামী ২০৬০ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

এ ছাড়া ওই সময় বিশ্বের প্রচুর যুদ্ধ হবে বলেই ভবিষ্যদ্বাণী করেন নিউটন, যার নমুনা কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। তবে তিনি বলেন, ওই সময় নতুন শুরু হতে পারে। পুরোনো পৃথিবী ধ্বংস হয়ে নতুন যুগের সূচনা হতে পারে।

এতে বাইবেলের বিভিন্ন ব্যাখ্যাও যুক্ত করেছিলেন নিউটন। তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হবে কিনা—তা দেখতে অপেক্ষা করতে হবে আরও ৩৬ বছর।

এস/ আই. কে. জে/ 

নিউটনের ভবিষ্যদ্বাণী পৃথিবী ধ্বংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250