বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০ হাজার কোটি টাকার মালিক, ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী তিনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নব্বই দশকের বলিউডের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। তখন একের পর এক হিট ছবির নায়িকা হয়ে দর্শকের মন জয় করেছিলেন। সময় গড়িয়েছে, সিনেমায় তিনি এখন আর নিয়মিত নন। গত দুই বছরে কোনো নতুন ছবিতেও দেখা যায়নি তাকে।

তবে পর্দার বাইরে নীরবে গড়ে তুলেছেন বিপুল এক সাম্রাজ্য। এক বছরে যোগ করেছেন ৩ হাজার ১৯০ কোটি রুপি (প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা), মোট সম্পদ এখন দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে (প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা)। তিনি আর কেউ নন—জুহি চাওলা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

একসময় বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন ছিলেন জুহি। আজ তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ জানাচ্ছে, গত এক বছরে জুহির সম্পদ বেড়েছে ৬৯ শতাংশ। এর সুবাদে নারী তারকাদের মধ্যে ধনসম্পদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি।

সামগ্রিকভাবে বলিউডের অভিনেতাদের মধ্যে তিনি আছেন দ্বিতীয় স্থানে। তার ওপরে আছেন কেবল শাহরুখ খান, যার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি। জুহির পরে অবস্থান করছেন হৃতিক রোশন (২,১৬০ কোটি), করণ জোহর (১,৮৮০ কোটি) এবং অমিতাভ বচ্চন (১,৬৩০ কোটি টাকা)।

জুহির এই বিপুল সম্পদের মূল উৎস হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম আলোচিত দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দীর্ঘদিনের সহ–অভিনেতা ও বন্ধু শাহরুখ খান এবং স্বামী জয় মেহতার সঙ্গে কেকেআরের সহমালিক তিনি। তাদের নিজ নিজ প্রতিষ্ঠান—রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও দ্য মেহতা গ্রুপের মাধ্যমে এইমালিকানা ভাগাভাগি করেছেন তারা।

২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু হু হু করে বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, গোটা লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.৪৫ লাখ কোটি রুপিতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি।

বলিউড অভিনেত্রী জুহি চাওলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250