শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

সাদা চালের চেয়ে পুষ্টিগুণে এগিয়ে কালো চাল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক গত ২৫শে জানুয়ারি দর্শনার্থীদের সামনে কালো চাল দিয়ে তৈরি বিভিন্ন খাবার হাজির করেছিলেন। সেই গবেষকরা জানিয়েছেন কালো চাল দেখতে যেমন চমকপ্রদ, তেমনি পুষ্টিগুণেও সাদা চালের তুলনায় বহুগুণ এগিয়ে।

গবেষক দলের প্রধান অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির গণমাধ্যমকে জানালেন, রঙিন চাল দেখতে লাল, কালো, বেগুনি কিংবা বাদামি হতে পারে। এর মধ্যে লাল ও কালো রঙের চাল নিয়ে তিন বছর ধরে গবেষণা করেছেন তারা। তাদের গবেষণায় চালের বাইরের আবরণে থাকা পুষ্টি উপাদানগুলো চিহ্নিত করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কালো চালে জিংক ও আয়রনের পরিমাণ সাদা চালের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি। প্রতি ১০০ গ্রাম কালো চালে অ্যান্থোসায়ানিনের পরিমাণ ১ হাজার ১২০ থেকে ৭ হাজার ৩৫ মিলিগ্রাম। যেখানে সাদা চালে এটি প্রায় অনুপস্থিত।

এ ছাড়া কালো চালের প্রতি গ্রামে মোট ফিনলের পরিমাণ ৭ থেকে ১০ মিলিগ্রাম এবং ফ্লাভোনয়েডের পরিমাণ ৫ থেকে ৬ দশমিক ৫ মিলিগ্রাম। যা সাদা চালের তুলনায় এক থেকে দেড় গুণ বেশি। এশিয়ার মানুষের খাদ্যতালিকায় জিংক ও আয়রনের ঘাটতি একটি সাধারণ সমস্যা। কালো চাল সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, প্রতিদিনের খাদ্যাভ্যাসে কালো চাল অন্তর্ভুক্ত করা উচিত।

আরো পড়ুন : আপনার শরীরের বয়স কত, জানুন মাত্র ১ মিনিটে!

এস/ আই.কে.জে/  

কালো চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250